সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৬ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও সার্ভার রুমে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, বিমানবন্দরের দ্বিতীয় তলার সার্ভার রুমে আগুন লাগে। তাদের দুটি ইউনিট কাজ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। আগুনে কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) পুড়ে গেছে এবং সার্ভার রুমে ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, সার্ভার রুমে সংবেদনশীল যন্ত্রপাতি থাকায় ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও প্রযুক্তিগত কার্যক্রম স্বাভাবিক করতে সময় লাগতে পারে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!