মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের নিথর দেহ দেশে এসেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের এসভি৮০৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মামুনের মরদেহ।
মামুনের পরিবারের পাশাপাশি বিমানবন্দরে উপস্থিত থেকে মামুনের নিথর দেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।
সংসারে সচ্ছলতা ফেরাতে ১৫ বছর আগে সৌদি আরবে যান মামুন। সবশেষ পাঁচ বছর আগে তিনি দেশে এসেছিলেন। তার স্ত্রীর নাম শারমিন আক্তার (৩০)। এ দম্পতির মাহেদী শেখ (৬) নামে একটি ছেলেসন্তান আছে।
জানা গেছে, গত ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৭ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে রিয়াদে চিকিৎসাধীন লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই হামলায় মোশাররফ হোসেন নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছিলেন, যার মরদেহ গত ২০ মার্চ দেশে আনা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!