মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। দেশে এখন প্রায় ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন ডিজেল সংরক্ষিত আছে। পাশাপাশি অকটেনের মজুত রয়েছে প্রায় ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল রয়েছে প্রায় ১৬ হাজার টন।
তিনি আরও জানান, চলতি এপ্রিল মাসে নতুন করে আরও জ্বালানি দেশে আসবে। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি মজুত রোধে সরকার নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট ৩৪২টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, গত মাসে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। তবে মে মাসের দাম নির্ধারণ নিয়ে কাজ চলছে। মন্ত্রিসভায় আলোচনা করে প্রয়োজন হলে তেলের দাম সমন্বয় করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!