শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে স্থগিত থাকা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দিনের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী—বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মিজানুর রহমান।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।
মোট ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৯টি সাধারণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৭৫১টি।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৮ জন নির্বাচন কমিশন পর্যবেক্ষক, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অনুসন্ধান কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমে ২০০-এর বেশি সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১,১৫০ সদস্য মাঠে রয়েছেন।
উল্লেখ্য, জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বগুড়া-৬ আসন
বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার।
এই আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্র এবং ৮৩৫টি ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!