মালদ্বীপে সাফ অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম সদস্য ইউসুফ আলীকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা।
বুধবার (৮ মার্চ ) উপজেলা প্রশাসনের সহযোগিতায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জাকির মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার এনামুল হক, বাফুফের অনুর্ধ-১৯ দলের কোচ আব্দুর রাজ্জাক, গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, সংবর্ধিত ফুটবলার ইউসুফ আলীর পিতা গোলাম মূর্তজা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমানসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এরআগে রহনপুর পৌরসভার পক্ষ থেকে মোটর শোভাযাত্রা নিয়ে পৌর এলাকা প্রদক্ষিন করা হয়। সাফ জয়ের পর সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিমান যোগে রাজশাহী এসে পৌঁছে। সেখানে তাঁকে স্বাগত জানান তার বন্ধু ও পরিবারের লোকজন। রাতে ইউসুফের জন্মস্থান রহনপুর পৌর এলাকার কলেজ পাড়ায় এসে পৌঁছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!