গেলো কিছু দিন ধরেই ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পুরো বাংলাদেশ তাকে নিয়ে ছিল উদ্বেগে। এমনিতেই কুয়াশাচ্ছন্ন দেশ। খোদ ঢাকায় দিনের বেলায় এমন আঁধার বহুদিন দেখিনি। অন্ধকার সকালেই পাওয়া গেলো মর্মান্তিক খবর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক সহকর্মী যখন ফোনে জানালেন, বেগম জিয়া আর নেই তখন সবকিছুর আগে মনে হলো, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের রাজনীতির সবচেয়ে উজ্জ্বল তারকাটি নিভে গেলো।
খালেদা জিয়ার জীবনটা একটা রূপকথার মতো। একজন গৃহবধূর প্রধানমন্ত্রী হওয়ার পুরনো গল্প এখন দেশি-বিদেশি মিডিয়ায় প্রচারিত হবে। রাজনীতিতে আসাটা অবশ্য তার অনেকটা বাধ্য হয়েই। জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর রাজনীতিতে এন্ট্রি নেন তিনি।
একটা বিষয় হয়তো সেভাবে কখনও তেমন আলোচনায় আসেনি। সিপাহী বিপ্লবের সময় বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল খালেদা জিয়ার। সেসময় টেলিফোনে সেনা কর্মকর্তাদের একটি অংশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি।
সামরিক ছাউনিতে তৈরি বিএনপিকে মানুষের দরজায় নিয়ে যান খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের প্রধান নেত্রী হিসেবে হাজির হন তিনি। পান আপসহীন নেত্রীর খেতাব।
এরশাদের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে খালেদা জিয়া এবং বিএনপির বিজয় ছিল বিস্ময়কর। জামায়াতের সঙ্গে কৌশলগত মিত্রতা সে নির্বাচনে তাকে বিজয়ী হতে সহায়তা করে।
খালেদা জিয়ার হাত ধরেই সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে বাংলাদেশ। এসময় নারী শিক্ষা এবং উন্নয়নের পথে বড় অগ্রগতি হয়। পরের পথটা অবশ্য মসৃন হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে পুরনো মিত্ররা ছেড়ে যায় তাকে। একতরফা নির্বাচনের পর সবদলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনেও অবশ্য বিএনপি বিপুল আসনে জয়ী হয়।
পরবর্তীতে একপর্যায়ে খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় চার দলীয় জোট। এ জোট ভোটেও জয় লাভ করে। যদিও সেসময়কার শাসনামল নিয়ে কিছু সমালোচনা ও আছে। এক-এগারো খালেদা জিয়া এবং তার পরিবারের জন্য বিপর্যয় নিয়ে আসে। এ বিপর্যয় তিনি আর কাটিয়ে উঠতে পারেননি। বড় ছেলে তারেক রহমানকে নির্বাসনে যেতে হয়। ছোট ছেলে মারা যান। সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাভোগ করতে হয়।
পাঁচই আগস্ট বহু বছর পর আমরা খালেদা জিয়ার মুখে হাসি দেখি। কিন্তু ততক্ষণে সম্ভবত অনেক দেরি হয়ে গেছে। পুরো সুস্থ তিনি আর হননি।
খালেদা জিয়ার হাতে ছিল স্বাধীনতার পতাকা। গোলামি নয়, আজাদীর জীবন বেছে নিয়েছিলেন তিনি।
তিনি পরিণত হয়েছিলেন আমাদের জাতীয় ঐক্যের প্রতীকে। খালেদা জিয়ার ময়াপ্রয়াণের পর বাংলাদেশের রাজনীতিও প্রবেশ করবে এক নতুন অধ্যায়ে।
সা/হ
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!