খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন,আদালত ও উচ্চ শিক্ষাব্যবস্থা সহ সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) পল্টনস্থ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার জন্যই ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল। এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমানদের প্রাণের ভাষা।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের ৭০ বছর পার হলেও সরকারিভাবে সর্বস্তরে বাংলা ভাষা চর্চা শুরু হয়নি। আমাদের আদালত, শিক্ষাব্যবস্থা, গবেষণা সহ জনগুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে পুরোপুরি বাংলা ভাষা চর্চা শুরু হয়নি যা অত্যন্ত দু:খজনক। নিজস্ব মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ও গবেষণার কাজ করে আজকে উন্নত দেশগুলো সমৃদ্ধ হয়েছে। তাই হীনমন্যতা বাদ দিয়ে বাংলা ভাষা ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আদালত ও উচ্চ শিক্ষাব্যবস্থায় বাংলা বাধ্যতামূলক করতে হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিশেহারা। মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় তাদের নাগালের বাহিরে। প্রতিনিয়তই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। এমতাবস্থায় সরকারের উচিৎ আতি দ্রুত দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নিয়ে আসা। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমীর আলী হাওলাদার, এডভোকেট রফিকুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!