‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে। দিনটি উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে দলটি সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দিয়েছিল। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এক বছর ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল হিসেবে থেকে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করা এনসিপি আজ এক বছরের পথচলার স্বীকৃতি দিচ্ছে।
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘২৮ ফেব্রুয়ারি এনসিপির এক বছর পূর্তি। এই দিনটি উপলক্ষ্যে আমরা গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী দল–সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ সকলকে নিয়ে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছি।’
তিনি জানান, কেন্দ্রীয় ইফতার মাহফিল বিকেল চারটায় ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হবে। আয়োজনের মধ্যে থাকবে চিত্রপ্রদর্শনী, স্ট্রিট ওয়ালে দলের এক বছরের গুরুত্বপূর্ণ পথচলার ধারাবাহিক প্রদর্শনী ও ফটো বুথ। সেখানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, রাজনৈতিক নেতা, পেশাজীবী ও সাংবাদিকরা অংশ নেবেন।
এ ছাড়াও প্রতিষ্ঠানটি বিভাগীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে। ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব মাহফিলে নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও গুণিজনরা অংশ নেবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!