রাজনীতি, জাতীয়, সারাদেশ, বিএনপি, বহিষ্কার,
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলার বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। গেল শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবদের পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ মুন্সী ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল ওরফে মো. রাসেল ইসলাম। এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর পাঠানকেও বহিষ্কার করা হয়েছে।

তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, ‘বিএনপির দলীয় পদে সক্রিয় থেকে নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অন্য প্রার্থীর পক্ষে তারা কাজ করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার কারণে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

আরবিএ/আরটিএনএন