ছাত্রশিবির, কমিটি
ইসলামী ছাত্রশিবির।    ফাইল ছবি

ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন এই কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) ঘোষিত কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইমাম। প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মিফতাহুল হোসাইন আল মারুফ। বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম সাব্বির। মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মাজহারুল ইসলাম।

শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে রয়েছেন মুসলিমুর রহমান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইকবাল হায়দার।

এ ছাড়া ছাত্র অধিকার সম্পাদক হিসেবে আহসান হাবিব ইমরোজ, আইটি সম্পাদক হিসেবে হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক হিসেবে আশিকুর রহমান সাকিব এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আশিক বিল্লাহ মনোনীত হয়েছেন।

কমিটিতে বিজ্ঞান সম্পাদক হিসেবে মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হিসেবে হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে মো. জাকারিয়া এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে নাইম হোসেন দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়াও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. তাওকির হাসান, গবেষণা সম্পাদক হিসেবে মো. রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে মো. মাহবুব আলম মনোনীত হয়েছেন।

সংগঠনের দায়িত্বশীলরা আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজের কল্যাণ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, উক্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মহিউদ্দীন খান, সেক্রেটারি হিসেবে কাজী আশিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাজ্জাদ হোসাইন খান।