কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেছেন। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম ধাপে ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় এনে জনগণের সামনে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত হয়ে তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর থেকে প্রায় তিন সপ্তাহ ধরে তিনি এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছেন। এ সময় তিনি চলমান উন্নয়ন প্রকল্প, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম এবং জনগণের জন্য পরিচালিত সেবাগুলোর বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা নিচ্ছেন বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, উন্নয়ন কার্যক্রম কার্যকরভাবে এগিয়ে নিতে প্রথমে বিদ্যমান প্রকল্পগুলোর বাস্তব চিত্র জানা জরুরি ছিল।
লাইভে তিনি দেবীদ্বার উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরে বলেন, বর্তমানে একাধিক সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পগুলোর বরাদ্দ, কাজের অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি নিয়মিতভাবে জনগণের সামনে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
সংসদ সদস্য বলেন, দেবীদ্বারের দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বহু সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবে পর্যায়ক্রমে এসব সড়কের উন্নয়ন করা হবে এবং চলমান প্রকল্পগুলোর অনেক কাজ আসন্ন বর্ষা মৌসুমের আগেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে বাস্তবায়নের প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ঈদ উপলক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভিজিএফ কার্ড বিতরণের তথ্যও লাইভে প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ।
তিনি জানান, দেবীদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এ ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীদের তালিকা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের প্রতি বিশেষভাবে নির্দেশনা দেন তিনি, যাতে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্ব না ঘটে।
এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে খাদ্যশস্য বরাদ্দ দিয়ে ১০টি অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান সংসদ সদস্য। পাশাপাশি এলাকার জলাবদ্ধতা ও কৃষি ব্যবস্থার উন্নয়নে দুটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণা দেন তিনি। এই প্ল্যাটফর্মে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি, সরকারি সহায়তা এবং প্রশাসনিক কার্যক্রমের বিস্তারিত তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সরকারি কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজন হলে মতামতও জানাতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
লাইভ বক্তব্যে তিনি স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কিছু সচিব এবং পৌরসভার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে সতর্কবার্তা দেন।
তিনি স্পষ্টভাবে বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লাইভের অবশেষে হাসনাত আবদুল্লাহ বলেন, তার প্রধান লক্ষ্য হলো দেবীদ্বারে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। সরকারি অর্থ ও সেবার সুবিধা যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেটিই তার রাজনৈতিক দায়িত্ব এবং অঙ্গীকার বলে উল্লেখ করেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!