সাংবিধানিক স্বৈরাচারের চেষ্টা হলে রাজপথে নামবে জনগণ: হামিদুর রহমান আযাদ,  জামায়াত, আন্দোলন, স্বৈরাচার, রাজনীতি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘অতীতের মতো সাংবিধানিক স্বৈরাচার কায়েমের চেষ্টা করা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে।’

রোববার (২২ মার্চ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। সংবিধানকে অজুহাত হিসেবে ব্যবহার করে এই প্রক্রিয়া বিলম্বিত করা হলে তা জনমনে ক্ষোভ সৃষ্টি করবে, যা ভবিষ্যতে বড় ধরনের গণবিস্ফোরণে রূপ নিতে পারে।’

তিনি বলেন, ‘দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে গণভোটের রায়ের ভিত্তিতে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। নয়তো, অতীতের মতো ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি ঈদযাত্রায় সারাদেশে যাত্রীদের হয়রানি ও অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, এবারের ঈদে যাত্রী ভোগান্তি গত ২০ বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জনগণের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরবিএ/আরটিএনএন