স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজ করতে এসেছি, একদল বেহেস্তের টিকিট বিক্রি করে তারা তো এবার ক্ষমতায় আসতে পারেনি। আমরা ভোট দিয়ে জান্নাতের টিকিট নেয়ার দলে না। আমরা কাজ করে আরও পরিশ্রম করে বেহেশতে যাবো।
সোমবার (২৩ মার্চ) সকালে নদী পুন: খনন কাজ এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
“খাল কাটা হলে সারা,দূর হবে বন্যা খরা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নদী নালা খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নেহা নদী পুন: খনন কাজ এর উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
এসময় সততার সাথে খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা বাংলাদেশে ২০ হাজার খাল খনন করা হবে। ১৯৭৬ সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম খাল কাটা শুরু করেছিলেন, সে খাল কাটা যদি অব্যাহত থাকতো তাহলে আজ পানির সমস্যা হতো না দেশে। আমি উদ্বোধন করে দেয়ার পর এই কার্যক্রম যেন থেমে না যায়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!