ঈদযাত্রায় কুমিল্লা ও ফেনীতে পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ও সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এবং সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার এ শোক প্রকাশ করেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ঈদযাত্রার সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাস ট্রেনলাইনে উঠে পড়লে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন আহত হন।
অন্যদিকে ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
নেতৃদ্বয় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
তারা বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!