আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব লিড এজেন্সিকে মক্কা-মদিনায় বাড়িভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এখনো অনেক লিড এজেন্সি এ বছরের হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন না করায় এ নির্দেশনা দিল মন্ত্রণালয়।
এসময়ের মধ্যে বাড়িভাড়া না করলে হজযাত্রীরা হজ পালন করতে পারবেন না জানিয়ে গত ২৪ জানুয়ারি সব লিড ও সমন্বয়কারী এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির হজযাত্রীর বাড়িভাড়া সম্পন্ন করার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।
এতে আরও বলা হয়, গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, এজেন্সি থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়িভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির যে সংখ্যক হজযাত্রীর বাড়িভাড়া হবে না সে সংখ্যক হজযাত্রী হজ পালন করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।
এর মধ্যে সরকারি মাধ্যমের সব হজযাত্রীর জন্য মক্কা-মদিনায় বাড়িভাড়া সম্পন্ন করা হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, আগামী ২৮ জানুয়ারির মধ্যে লিড এজেন্সিকে তার সব হজযাত্রীর মক্কা-মদিনার বাড়িভাড়া (শতভাগ) আবশ্যিকভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। হজযাত্রীর বাড়িভাড়া করতে সমন্বয়কারী এজেন্সি তার লিড এজেন্সিকে সার্বিক সহযোগিতা করবে।
এসময়ের মধ্যে বাড়িভাড়া না করা হলে পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনায় তার প্রভাব প্রতিফলিত হবে বলেও হুঁশিয়ারি করা হয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!