প্যারিস, পিএসজি
ফরাসি কাপের শেষ ৩২ থেকে বিদায় নিলো প্যারিস সেন্ট জার্মেই।   ছবি: সংগৃহীত

নিজেদের এক সময়ের খেলোয়াড়ের কাছেই অপ্রত্যাশিতভাবে থামতে হলো প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। ফরাসি কাপের শেষ ৩২–এ গতবারের চ্যাম্পিয়নরা হেরে বিদায় নিয়েছে প্যারিস এফসির কাছে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন পিএসজির যুব একাডেমিতে গড়ে ওঠা জোনাথান আইকোনে।

সোমবার রাতে প্যারিসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১–০ ব্যবধানে জেতে আন্ডারডগ প্যারিস এফসি। ৭৪তম মিনিটে বদলি হিসেবে নামা ইলান কেব্বালের পাসে সহজ ফিনিশে গোলটি করেন আইকোনে। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে পিএসজির বিদায়ের কারণ হন তিনি।

ম্যাচের শুরুতে সুযোগ তৈরি করেছিল পিএসজি। আলমানি গোরির শট সেভ করেন প্যারিস এফসির গোলরক্ষক লুকাস শাভেলিয়ের। এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। ভিতিনহা ও ব্রাডলি বারকোলার সামনে সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি তারা।

পিএসজির আক্রমণ সামলাতে ব্যস্ত রাত কাটে প্যারিস এফসির গোলকিপার ওবেদ এনকামবাদিওর। খভিচা কভারাৎসখেলিয়া ও গনসালো রামোসের একাধিক শট ঠেকান তিনি। উসমান দেম্বেলে ও জাইরে-এমেরির প্রচেষ্টাও ব্যর্থ হয়।

৮৭তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল পিএসজি। তবে ওয়ারেন জাইরে-এমেরির জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসে। শেষ দিকে দেসিরে দুয়ো ও ভিতিনহার শটও লক্ষ্যে থাকেনি।

ক্লাব ইতিহাসে এটি ছিল প্যারিসের দুই দলের চতুর্থ দেখাসাক্ষাৎ। মাত্র আট দিন আগেই একই ভেন্যুতে লিগ ওয়ানে প্যারিস এফসিকে ২–১ গোলে হারিয়েছিল পিএসজি। তবে ফরাসি কাপের মঞ্চে সেই ফলের পুনরাবৃত্তি হলো না।

নিজেদের তৈরি খেলোয়াড়ের গোলে বিদায় নিয়ে এবারের ফরাসি কাপে হতাশার অধ্যায় শেষ হলো ফরাসি জায়ান্টদের।

এমকে/আরটিএনএন