ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি এসে পৌঁছেছে বাংলাদেশে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সোনালি এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি নেওয়া হয়েছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল রেডিসনে। দুপুর দুইটার পর সেখানে নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি প্রদর্শনের একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে। তবে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি দেখার সুযোগ খুব সীমিত।
বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে চলমান ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র ষষ্ঠ আসরের অংশ হিসেবে ট্রফিটি বাংলাদেশে এসেছে। গত ৩ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এবারের ট্রফি ট্যুরের সূচনা হয়।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথমবারের মতো তিনটি দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। এবারের আসরে অংশ নেবে রেকর্ডসংখ্যক ৪৮টি দল। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি, যা আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় বেশি।
ফিফা বিশ্বকাপের মূল ট্রফি এই সফরে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে। আয়োজকদের মতে, এই ট্রফি ট্যুর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য জীবনে একবার দেখার মতো একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!