বিপিএল, বিসিবি
বিপিএল এর ফাইনাল ম্যাচের সূচীতে পরিবর্তন আনলো বিসিবি   ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এরই মধ্যে শুরু হয়েছে বিপিএল এর ঢাকা পর্ব। বিসিবির সাথে ক্রিকেটারদের নানা নাটকীয়তা শেষে  বাংলাদেশ প্রিমিয়ার লিগের  ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । পূর্বঘোষিত সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচটি শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম বিসিবি জানায়, ফাইনালের দিন দুপুরে কোনো ম্যাচ না থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচ আগে শুরু করায় কোনো অসুবিধা হবেনা। তাই সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, আগে ঘোষিত সূচিতে শুক্রবারের সব সন্ধ্যার ম্যাচ শুরু হত রাত ৭টায়।

এ ছাড়া প্লে-অফ পর্বের অন্য তিনটি ম্যাচ—প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের জন্য নির্ধারিত রিজার্ভ ডে বাতিল করা হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন শনিবার রিজার্ভ ডে বহাল থাকবে বলে জানিয়েছে বিসিবি। সম্প্রচারে মানোন্নতির পাশাপাশি এবার ধারাভাষ্য, ক্রিকেটিং পিচের জন্য দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে এবারর বিপিএল।

আরটিএনএন/এআই