হাত মেলায়নি ভারত-পাকিস্তান নারী ক্রিকেট দলের সদস্যরা। থাইল্যান্ডের ব্যাংককে আজ (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত ‘এ’ দল। ম্যাচের আগে বা পরে হাত মেলাননি দুই দলের খোলোয়াড়েরা।
আগে ব্যাট করে ১৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয় পাকিস্তানের নারীরা। ওপেনার শাওয়াল জুলফিকার (২৩), গুল রুখ (২১) ও আনোসা নাসির (১৭) ছাড়া কেউ সেভাবে দাঁড়াতে পারেননি ক্রিজে। তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করে ভারতের মেয়েরা। মাত্র ২ উইকেট হারিয়ে তাঁরা এ লক্ষ্য পেরিয়ে যায় ১০.১ ওভারে। দীনেশ ভৃন্দার করেন ২৯ বলে অপরাজিত ৫৫ রান।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক হাফসা খালিদ। ভারতের অধিনায়ক রাধা যাদব টস করার সময় হাত মেলাননি। গত সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপ থেকে ভারত–পাকিস্তান যেকোনো পর্যায়ের ক্রিকেট ম্যাচেই ব্যাপারটি দেখা যাচ্ছে। আজকের ঘটনাটি আরেকটু বেশি আলোচনায় উঠে আসার কারণ ছেলেদের চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। গতকাল সংবাদ সম্মেলনে কোনো দলের অধিনায়কই হাত মেলানোর বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক ইঙ্গিত দেননি। সূর্যকুমার ‘২৪ ঘণ্টা অপেক্ষা করতে’ বলেছিলেন। পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘ক্রিকেটের নিজস্ব চেতনাতেই খেলাটা খেলা উচিত।’ ‘ভারত কী করতে চায়, তার পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। আমরা আগামীকালই সেটা দেখতে পাব।’
গত এশিয়া কাপের ৩ ম্যাচে মুখোমুখি ভারত পাকিস্তান। কোনটিতেই ম্যাচের আগে ও পরে হাত মেলাননি দু’দেশের ক্রিকেটাররা। দু’দেশের বৈরিতার নতুন দৃষ্টান্ত হয়ে ওঠা বিষয়টির এবার অবসান হতে যাচ্ছে কি- না এমন কৌতূহল তাই থেকেই যাচ্ছে।
আন্তর্জাতিক ম্যাচে আইসিসির আচরণবিধিই প্রযোজ্য। বরাবরই আইসিসি খেলোয়াড়সুলভ আচরণের কথা বলে এসেছে। তবে নিয়মে কোথাও লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক। হাত মেলানোকে সৌজন্যের প্রতীক হিসেবেই ধরা হয়।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!