নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ‘গ্রুপ-২’ এর সমীকরণ অনেকটাই সহজ হয়ে এসেছে। চার দলের এই গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শ্রীলঙ্কাও বিদায় নিয়েছে। ফলে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াই এখন শুধুই নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে।
গতকাল লঙ্কানদের ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে স্পষ্টতই এগিয়ে আছে কিউইরা। তবে পাকিস্তানের সম্ভাবনাও একেবারে শেষ হয়ে যায়নি। আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচে কিউইরা জিতলেই পাকিস্তানের সব আশা শেষ হয়ে যাবে। তখন নিউজিল্যান্ড শুধু সেমিফাইনালেই উঠবে না, ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়নও হবে। আর সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ‘গ্রুপ-১’ এর রানার্সআপ দল। এছাড়া এই ফলাফলের ফলে দুটি সেমিফাইনালই ভারতে অনুষ্ঠিত হবে।
কিন্তু যদি ইংল্যান্ড এই ম্যাচে জিতে যায়, তবে পাকিস্তানের সম্ভাবনা টিকে থাকবে। তখন ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হবে ইংল্যান্ড। তবে পাকিস্তানকে রান রেটের ব্যবধান কমিয়ে আনতে হবে। ইএসপিএনক্রিকইনফোর বিশ্লেষণ অনুযায়ী, যদি আগামীকাল ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৮০ রান করে এবং নিউজিল্যান্ডকে ৩০ রানে হারায়, তবে আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে অন্তত ৪০ রানে জিততে হবে (নিজেদের ১৮০ রান ধরে)। অর্থাৎ দুই ম্যাচের ফলের ব্যবধান মিলিয়ে প্রায় ৭০ রানের মতো হতে হবে।
অন্যদিকে, নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে ১৫০ রান করে এবং ইংল্যান্ড সেই লক্ষ্য ১৭ ওভারের মধ্যে টপকে যায়, তবে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে একই লক্ষ্য (১৫০ রান) ১৪.৪ ওভারের মধ্যে তাড়া করতে হবে। কেবল তাহলেই রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান। গ্রুপ-২ এর এই দুটি ম্যাচ কেবল দ্বিতীয় সেমিফাইনালিস্টই নির্ধারণ করবে না, বরং প্রথম সেমিফাইনালের ভেন্যুও ঠিক করে দেবে।
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!