২০২৫/২৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর ড্র অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের নিওনে। হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির এবং বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) লড়বে চেলসির বিপক্ষে। শুক্রবার ইউরোপীয় ফুটবলের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ড্র নিশ্চিত করেছে যে, নকআউট পর্বে টানা চতুর্থ মৌসুমের মতো মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে, পিএসজি ও চেলসির ম্যাচটি হবে তাদের ফিফা ২০২৫ ক্লাব বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি ৩-০ ব্যবধানে জয়লাভ করেছিল। অন্যান্য ম্যাচের মধ্যে বার্সেলোনা খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে, টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল লড়বে বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে।
লিভারপুল আবারও গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হবে। লিগ পর্বে তাদের আগের সাক্ষাতে ইস্তাম্বুলে তুর্কি জায়ান্টরা ১-০ গোলে জয় পেয়েছিল। নরওয়ের তুলনামূলক ছোট দল বোদো/গ্লিম্ট মুখোমুখি হবে পর্তুগালের স্পোর্টিং লিসবনের। আর প্রতিযোগিতায় টিকে থাকা একমাত্র ইতালিয়ান দল আতালান্তার সামনে কঠিন পরীক্ষা—তাদের লড়তে হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
প্রথম লেগের খেলাগুলো অনুষ্ঠিত হবে ১০-১১ মার্চ এবং ফিরতি লেগ হবে ১৭-১৮ মার্চ। লিগ পর্বে সেরা আটে থেকে সরাসরি যোগ্যতা অর্জন করা আটটি দল (সিডেড টিম) শেষ ষোলর প্লে-অফ রাউন্ড পেরিয়ে আসা দলগুলোর বিপক্ষে দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলার সুবিধা পাবে।
শেষ ষোলর পূর্ণাঙ্গ ড্র:
- প্যারিস সেইন্ট-জার্মেই বনাম চেলসি
- গ্যালাতাসারাই বনাম লিভারপুল
- রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
- আতালান্তা বনাম বায়ার্ন মিউনিখ
- নিউক্যাসল বনাম বার্সেলোনা
- অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার
- বোদো/গ্লিম্ট বনাম স্পোর্টিং লিসবন
- বায়ার লেভারকুসেন বনাম আর্সেনাল
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!