খেলা, ক্রিকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্টইন্ডিজ, আইসিসি, ভারত,
কুইন্টন ডি কক।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের কারণে বাণিজ্যিক বিমান চলাচলে ব্যাঘাত ঘটেছে। ইংল্যান্ড, ওয়েস্টইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেলেও তারা তারা এখনও দেশে ফিরতে পারেনি। কয়েকদিনের বন্দিদশার পর তাদের বাড়ি ফেরার খবর পেয়েছে। আইসিসি  তাদের দেশে ফেরার জন্য বিশেষ চার্টার্ট ফ্লাইটের ব্যবস্থা করেছে। কিন্তু এই ব্যবস্থাপনায় আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক।

গত রোববার (৮ মার্চ ) সুপার এইটের শেষ ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ওয়েস্টইন্ডিজের বিদায় নিশ্চিত হলেও দেশে ফিরতে পারেনি। এর তিন দিন পর বুধবার (৪ মার্চ) সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। তারাও আটকে পড়ে ভারতে। পরের দিন (৫ মার্চ ) ভারতের কাছে সেমিফাইনালে হেরেছে ইংল্যান্ড। 

বহু অনিশ্চয়তার পর এই তিন দলকে সুখবর দেয় আইসিসি। সবার আগে ইংল্যান্ডকে দেশে ফেরানোর ব্যবস্থা করে তারা। গেল শনিবার মুম্বাই থেকে সরাসরি লন্ডনের বিমানে ওঠার কথা তাদের। ৮ মার্চ চার্টার্ড ফ্লাইটে একসঙ্গে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে কলকাতা থেকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। দুই দল আগে যাবে জোহানেসবার্গে। সেখানে দক্ষিণ আফ্রিকা নেমে যাওয়ার পর সেই বিমানে এন্টিগায় পৌঁছাবে ক্যারিবিয়ান দল।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পরে টুর্নামেন্ট শেষ করেছে ইংল্যান্ড তবে কেন আগে দেশে ফিরতে পারল তারা, এ নিয়ে প্রশ্ন তুলেছেন ডি কক। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘মজার ব্যাপার, আইসিসি, আমরা কিছুই শুনতে পাইনি। কিন্তু ইংল্যান্ড কোনোভাবে আমাদের আগেই চলে গেল। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা স্রেফ অন্ধকারে পড়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, কীভাবে একটি দল অন্যদের চেয়ে বেশি প্রভাব রাখে!’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও আইসিসির বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ এনেছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘এই ধরনের পরিস্থিতিতে সব দলের সঙ্গে সমান আচরণ করা উচিত। শুধুমাত্র আইসিসির টেবিলে আপনার ক্ষমতা আছে দেখে আপনি বেশি সুবিধা পাবেন– এমনটা হওয়া উচিত না।’

আরবিএ/আরটিএনএন