খেলা
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত।   ছবি: আরটিএনএন

শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ফলে অল্প সময়ের মধ্যেই শুরু হবে ম্যাচটি।

এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। ওই ম্যাচে প্রোটিয়াদের কোনো সুযোগই দেয়নি কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে।

জবাবে দারুণ ব্যাটিং করেন ফিন অ্যালেন। তার ঝড়ো সেঞ্চুরিতে ৪৩ বল এবং ৯ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড

দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে বিশ্বকাপের আয়োজকরা। জবাবে ৭ উইকেটে ২৪৬ রান করে ইংল্যান্ড।

ভারত একাদশ:

অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, অর্শদিপ সিং, বরুণ চক্রবর্তী এবং জাস্প্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ:

ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, ম্যাট হেনরি, লকি ফাগুসন ও জ্যাকব ডাফি।