ইরান খেলবে না ২০২৬ বিশ্বকাপ।
ইরান খেলবে না ২০২৬ বিশ্বকাপ।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানদেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনজামালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে যুক্তরাষ্ট্রগিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়ার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সে জল্পনার অবসান ঘটিয়ে ইরানের ক্রীড়ামন্ত্রী বলেন, তাদের দেশের বর্তমান পরিস্থিতি বিশ্বকাপে অংশ নেওয়ার মতো নয়।

তিনি অভিযোগ করে বলেন, “এই দুর্নীতিগ্রস্ত (মার্কিন) সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। তাই আমাদের বিশ্বকাপে অংশগ্রহণ করার কোনো ইচ্ছে নেই।”

মন্ত্রী আরও বলেন, “গত আট বা নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এতে কয়েক হাজার নাগরিক নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।”

ইরান যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে তাদের জায়গায় কোন দল বিশ্বকাপে সুযোগ পাবে—তা নিয়ে ফুটবল সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কেবল ফিফার।

ফিফার বিধিমালার ৬.৭ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য সংস্থা যদি ২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে সরে দাঁড়ায় বা বাদ পড়ে, তাহলে ফিফা নিজস্ব বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দলের পরিবর্তে অন্য কোনো দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে।

এদিকে ইরানের সম্ভাব্য অনুপস্থিতিকে ফিফার জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। এর আগে জিয়ান্নি ইনফান্তিনো হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ইনস্টাগ্রামে লিখেছিলেন, ইরানের জাতীয় দল বিশ্বকাপে স্বাগত।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার কথা আগামী ১১ জুন। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র মেক্সিকো

সুত্র: গোল ডটকম