বিসিবি, পদত্যাগ
আমজাদ হোসেন।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। ঈদের ছুটির মধ্যেই পদত্যাগ চিঠি বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছেন তিনি। পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন আমজাদ।

সোমবার (২৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক। পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের কর্মকর্তারাও ছুটিতে থাকলেও, গতকাল বোর্ডের কমিটিতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

এর মধ্যে বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোখছেদুল কামাল বাবু। তিনি এর আগে ওই কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বও পালন করছেন।

এর আগে, গত বছরের অক্টোবর মাসে আমজাদ হোসেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হিসেবে মোখছেদুল কামাল বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমজাদকে সরানোর পেছনের বিস্তারিত কারণ এখনও জানা যায়নি।