আফগান ক্রিকেটের জয়ে আনন্দ, ২০২২ পরাজয়ে ভক্তের আত্মহত্যা, খেলা, ক্রিকেট, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, ক্রিকেট, ফুটবল, গুরবাজ,
আফগানিস্তানের ফরিদুল মালিক এবং পাকিস্তানের আসিফ আলী।   ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ক্রিকেট দ্বৈরথ শুধু মাঠেই নয়, মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমান উল্লাহ গুরবাজ জানিয়েছেন, ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের নাসিম শাহ-এর শেষ মুহূর্তের ঝোড়ো ব্যাটিংয়ে আফগান ভক্তরা হার মানতে না পেরে অনেকেই হতাশা ও দুঃখে ভুগেছিল; এমনকি এক ভক্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

কোহলি-বাবর-শচীনকে যেখানে ছাড়িয়ে গেলেন গুরবাজ

গুরবাজ বলেন, “আমরা আবেগপ্রবণ জাতি। হার আমাদের গভীরভাবে প্রভাবিত করে। শারজাহ স্টেডিয়ামে সেই হারের মুহূর্ত এখনো মনে পড়ে। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, তবে বোলিংয়ে শক্তভাবে প্রতিক্রিয়া দেখাই।”

অন্যদিকে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয় দেশটির ইতিহাসে সেরা মুহূর্ত হিসেবে রয়ে গেছে। গুরবাজ জানান, “আমাদের মানুষের কাছে এটি ছিল দ্বিতীয় ঈদ। সেই জয় এখনও দেশজুড়ে উদযাপিত হয়।”

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে শিরোপা জয়ের অভিজ্ঞতা গুরবাজের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম হাইলাইট। তিনি ভারতকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন এবং ভারতীয় সমর্থনের কথা উল্লেখ করে বলেন, “এমন উষ্ণ সমর্থন অন্য কোথাও পাই না।”

সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-কে নিজের আইডল হিসেবে মানেন গুরবাজ। তিনি শৈশব থেকেই ধোনি অনুপ্রেরণায় ক্রিকেট খেলা শুরু করেছেন এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার স্বপ্ন দেখেন।

তিনি ভারতীয় ব্যাটার রিংকু সিং-এর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের কথাও শেয়ার করেন, যাকে তিনি ‘জানি’ নামে ডাকেন।