রেকর্ড দামে বিক্রি হলো কোহলির বেঙ্গালুরুর, খেলা, ক্রিকেট, আইপিএল, বেঙ্গালুরু,
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ।   ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আসর শুরুর আগেই বড় পরিবর্তন এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানায়। বিপুল অর্থের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে ভারতের শীর্ষ করপোরেট গ্রুপ আদিত্য বির্লা গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম।

মঙ্গলবার প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে এই চুক্তি সম্পন্ন হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার কোটি টাকার সমান। এর মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির শতভাগ মালিকানা হস্তান্তর হয়েছে।

নতুন ব্যবস্থাপনায় আর্যমান বিক্রম বির্লা চেয়ারম্যান এবং সাতিয়ান গাজওয়ানি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এক বিবৃতিতে আদিত্য বির্লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বির্লা বলেন, আইপিএল ইতোমধ্যে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছে। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে তারা ঐতিহ্য ধরে রেখে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।

অন্যদিকে সাতিয়ান গাজওয়ানি জানান, জনপ্রিয় এই দলকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের, তবে বেঙ্গালুরু ও কর্ণাটকের সঙ্গে দলের সম্পর্ক অটুট থাকবে।

এর আগে আইপিএলের আরেক দল রাজস্থান রয়্যালসও বড় অঙ্কের টাকায় মালিকানা বদলের নজির গড়েছিল।

আরবিএ/আরটিএনএন