ভুল হাঁটুতে চিকিৎসার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বললেন এমবাপে,  খেলা, ফুটবল, এমবাপ্পে, কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স, রিয়াল মাদ্রিদ, রিয়াল, স্পোর্টস,
কিলিয়ান এমবাপ্পে।   ছবি: সংগৃহীত

চোটের কারণে প্রায় সাড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ তারকা সম্প্রতি দুই ম্যাচে বদলি হিসেবে খেলেছেন। এর মধ্যে ফরাসি গণমাধ্যমে দাবি ওঠে, ক্লাবের মেডিক্যাল টিম ভুল হাঁটু স্ক্যান করায় তার সুস্থ হয়ে ফিরতে দেরি হয়েছে। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করেছেন এমবাপে।

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভুল হাঁটু পরীক্ষা করার খবর পুরোপুরি ভিত্তিহীন। তার মতে, ঘটনার বিস্তারিত ব্যাখ্যা না দেওয়ায় বিভ্রান্তির সুযোগ তৈরি হয়েছে, যেখানে তার নিজেরও কিছুটা দায় থাকতে পারে।

জানুয়ারি মাসে নিয়মিত খেললেও পরে হঠাৎ চোটে পড়ে মাঠের বাইরে যেতে হয় এমবাপেকে। গত ডিসেম্বরে রিয়াল জানায়, তার বাঁ হাঁটুতে মচকেছে। ওই সময় ব্যক্তিগতভাবে ফ্রান্সে গেলেও ক্লাবের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় ছিল বলে জানান তিনি।

এদিকে ফরাসি গণমাধ্যমে আরও অভিযোগ করা হয়, রিয়ালের চিকিৎসক দল নাকি এমবাপের সাপ্লিমেন্ট পরিকল্পনা তৈরিতে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে। বিষয়টি নিয়ে চিকিৎসকদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে।

রিয়ালের সাবেক পুষ্টিবিদ ইতিয়ার গঞ্জালেসও অভিযোগ করেন, ক্লাবের কিছু স্টাফ অদক্ষ এবং তারা খেলোয়াড়দের ক্ষতি করছেন। গত ডিসেম্বরে তাকে বরখাস্ত করা হয়। তিনি পরামর্শ দেন, ক্লাবের উচিত দক্ষ ও প্রশিক্ষিত পেশাদারদের নিয়োগ দেওয়া।

তবে এসব বিতর্কের মধ্যেও এমবাপে জানিয়েছেন, কঠিন সময় পার করলেও এখন তিনি স্বস্তিতে আছেন। তার ভাষায়, সেই সময়ে হতাশা, রাগ ও অনিশ্চয়তায় ভুগলেও বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে এবং তিনি আবারও স্বাচ্ছন্দ্যে খেলায় মনোযোগ দিতে পারছেন।

আরবিএ/আরটিএনএন