সাকিবকে আসন্ন বিশ্বকাপ পর্যন্ত চান নতুন প্রধান নির্বাচক, খেলা, ক্রিকেট, সকিব আল হাসান, হাবিবুল বাশার, বিসিবি,
সাকিব আল হাসান ও হাবিবুল বাশার।   ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক করে নতুন এই প্যানেলকে ২০২৭ সাল পর্যন্ত নিয়োগ দিয়েছে বিসিবি।

দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সিরিজে তার দলে ফেরার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সাকিবের দলের ফেরার সম্ভাবনা রয়েছে। তবে শুধু এক সিরিজ নয়, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে পেতে চান নতুন প্রধান নির্বাচক।

সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিউজিল্যান্ড সিরিজে সাকিব বিবেচনায় থাকবে কি না এমন প্রশ্নে হাবিবুল বাশার বলেন, 'এটা আসলে সময়ই বলে দেবে। কারণ আমরা তো এখনো জানি না যে সাকিব কোন অবস্থাতে দাঁড়িয়ে আছে। সাকিব যদি দলে ফিরে তাহলে অবশ্যই সে প্রিপারেশন নিয়েই ফিরবে।' সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে চান জানিয়ে তিনি আরও বলেন, 'সাকিবকে আসলে লম্বা সময়ের জন্যই চিন্তা করতে চাই। শুধুমাত্র একটা সিরিজের জন্য নয়, সেটা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।'

আরবিএ/আরটিএনএন