এবারের বিশ্বকাপ ফুটবলে সুযোগ পেয়েছে ৪৮টি দেশ
এবারের বিশ্বকাপ ফুটবলে সুযোগ পেয়েছে পাঁচ মহাদেশের ৪৮টি দেশ।   ছবি: ফিফা

ফুটবল বিশ্বে বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে খেলোয়াড় ও সমর্থকরা। ফিফা বিশ্বকাপ ২০২৬ কে সামনে রেখে ৪৮ দলের এই আসরের সূচি ও টুর্নামেন্ট কাঠামো প্রকাশ করেছে ফিফা। ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে আয়োজন হতে যাচ্ছে বিশ্বকাপ।

২০২৬ সালের আসরটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিনদেশের বিভিন্ন শহরে ছড়িয়ে-ছিটিয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো, যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিস্তৃত ভৌগোলিক আয়োজন হিসেবেও বিবেচিত হচ্ছে।

নতুন এই ফরমেটে ৪৮টি দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। গ্রুপপর্ব শেষে শীর্ষ দুই দল সরাসরি উঠবে নকআউট পর্বে। পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও জায়গা করে নেবে রাউন্ড অব ৩২-এ, যেখান থেকে শুরু হবে নকআউট লড়াই। ফরমেট পরিবর্তনের ফলে ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ, যা আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় বেশি। দীর্ঘ সময়জুড়ে চলা এই টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করবে।

৪৮ দলের এই বিশ্বকাপের বড় প্রভাব পড়ছে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায়। এশিয়া, আফ্রিকা ও কনকাকাফ অঞ্চলের জন্য কোটা বাড়ানো হয়েছে। ফলে উজবেকিস্তান, জর্ডান, কুরাকাও, কেপ ভার্দের নতুন অনেক দেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। যা বিশ্ব ফুটবলে নতুন প্রতিযোগিতা ও বৈচিত্র্য যোগ করবে বলে আশা আয়োজকদের।

তবে এত বড় আয়োজন ঘিরে কিছু বাস্তব চ্যালেঞ্জও সামনে আসছে। তিন দেশে ছড়িয়ে থাকা ভেন্যুতে দলগুলোর ভ্রমণ, সময়ের পার্থক্য এবং ব্যস্ত ম্যাচ সূচি- সব মিলিয়ে খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখা বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।

১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে খেলা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন। ক্যানসাস সিটিতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আলজেরিয়া। আর ১৪  ‍জুন মরক্কোর বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। 

সবকিছু মিলিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ শুধু আরেকটি বিশ্বকাপ নয়, এটি হতে যাচ্ছে নতুন ফরমেট, নতুন সুযোগ ও নতুন প্রতিযোগিতার এক বড় মঞ্চ। এখন চোখ মাঠে গড়ানোর অপেক্ষায়।

একনজরে দেখে নিন কবে, কে, কার মুখোমুখি হচ্ছে : 

তারিখ

গ্রুপ

ম্যাচ

ভেন্যু

বাংলাদেশ সময়

জুন ১১

গ্রুপ ‘এ’

মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা

মেক্সিকো সিটি

রাত ১টা

জুন ১২

গ্রুপ ‘এ’

দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্র

গুয়াদালহারা

সকাল ৮টা

জুন ১২

গ্রুপ ‘বি’

কানাডা–বসনিয়া

টরন্টো

রাত ১টা

জুন ১৩

গ্রুপ ‘ডি’

যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে

লস অ্যাঞ্জেলেস

সকাল ৭টা

জুন ১৩

গ্রুপ ‘বি’

কাতার–সুইজারল্যান্ড

সান ফ্রান্সিসকো

রাত ১টা

জুন ১৪

গ্রুপ ‘সি’

ব্রাজিল–মরক্কো

নিউইয়র্ক–নিউজার্সি

ভোর ৪টা

জুন ১৪

গ্রুপ ‘সি’

হাইতি–স্কটল্যান্ড

বোস্টন

সকাল ৭টা

জুন ১৪

গ্রুপ ‘ডি’

অস্ট্রেলিয়া–তুরস্ক

ভ্যাঙ্কুভার

সকাল ১০টা

জুন ১৪

গ্রুপ ‘ই’

জার্মানি–কুরাসাও

হিউস্টন

রাত ১১টা

জুন ১৪

গ্রুপ ‘এফ’

নেদারল্যান্ডস–জাপান

ডালাস

রাত ২টা

জুন ১৫

গ্রুপ ‘ই’

আইভরিকোস্ট–ইকুয়েডর

ফিলাডেলফিয়া

ভোর ৫টা

জুন ১৫

গ্রুপ ‘এফ’

সুইডেন–তিউনিসিয়া

মন্তেরেই

সকাল ৮টা

জুন ১৫

গ্রুপ ‘এইচ’

স্পেন–কেপ ভার্দে

আটলান্টা

রাত ১০টা

জুন ১৫

গ্রুপ ‘জি’

বেলজিয়াম–মিসর

সিয়াটল

রাত ১টা

জুন ১৬

গ্রুপ ‘এইচ’

সৌদি আরব–উরুগুয়ে

মায়ামি

ভোর ৪টা

জুন ১৬

গ্রুপ ‘জি’

ইরান–নিউজিল্যান্ড

লস অ্যাঞ্জেলেস

সকাল ৭টা

জুন ১৬

গ্রুপ ‘আই’

ফ্রান্স–সেনেগাল

নিউইয়র্ক–নিউজার্সি

রাত ১টা

জুন ১৭

গ্রুপ ‘আই’

ইরাক–নরওয়ে

বোস্টন

ভোর ৪টা

জুন ১৭

গ্রুপ ‘জে’

আর্জেন্টিনা–আলজেরিয়া

কানসাস সিটি

সকাল ৭টা

জুন ১৭

গ্রুপ ‘জে’

অস্ট্রিয়া–জর্ডান

সান ফ্রান্সিসকো

সকাল ১০টা

জুন ১৭

গ্রুপ ‘কে’

পর্তুগাল–গণপ্রজাতন্ত্রী কঙ্গো

হিউস্টন

রাত ১১টা

জুন ১৭

গ্রুপ ‘এল’

ইংল্যান্ড–ক্রোয়েশিয়া

ডালাস

রাত ২টা

জুন ১৮

গ্রুপ ‘এল’

ঘানা–পানামা

টরন্টো

ভোর ৫টা

জুন ১৮

গ্রুপ ‘কে’

উজবেকিস্তান–কলম্বিয়া

মেক্সিকো সিটি

সকাল ৮টা

জুন ১৮

গ্রুপ ‘এ’

চেক প্রজাতন্ত্র–দক্ষিণ আফ্রিকা

আটলান্টা

রাত ১০টা

জুন ১৮

গ্রুপ ‘বি’

সুইজারল্যান্ড–বসনিয়া

লস অ্যাঞ্জেলেস

রাত ১টা

জুন ১৯

গ্রুপ ‘বি’

কানাডা–কাতার

ভ্যাঙ্কুভার

ভোর ৪টা

জুন ১৯

গ্রুপ ‘এ’

মেক্সিকো–দক্ষিণ কোরিয়া

গুয়াদালহারা

সকাল ৭টা

জুন ১৯

গ্রুপ ‘ডি’

যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া

সিয়াটল

রাত ১টা

জুন ২০

গ্রুপ ‘সি’

স্কটল্যান্ড–মরক্কো

বোস্টন

ভোর ৪টা

জুন ২০

গ্রুপ ‘সি’

ব্রাজিল–হাইতি

ফিলাডেলফিয়া

সকাল ৭টা

জুন ২০

গ্রুপ ‘ডি’

তুরস্ক–প্যারাগুয়ে

সান ফ্রান্সিসকো

সকাল ১০টা

জুন ২০

গ্রুপ ‘এফ’

নেদারল্যান্ডস–সুইডেন

হিউস্টন

রাত ১১টা

জুন ২০

গ্রুপ ‘ই’

জার্মানি–আইভরিকোস্ট

টরন্টো

রাত ২টা

জুন ২১

গ্রুপ ‘ই’

ইকুয়েডর–কুরাসাও

কানসাস সিটি

ভোর ৬টা

জুন ২১

গ্রুপ ‘এফ’

তিউনিসিয়া–জাপান

মন্তেরেই

সকাল ১০টা

জুন ২১

গ্রুপ ‘এইচ’

স্পেন–সৌদি আরব

আটলান্টা

রাত ১০টা

জুন ২১

গ্রুপ ‘জি’

বেলজিয়াম–ইরান

লস অ্যাঞ্জেলেস

রাত ১টা

জুন ২২

গ্রুপ ‘এইচ’

উরুগুয়ে–কেপ ভার্দে

মায়ামি

ভোর ৪টা

জুন ২২

গ্রুপ ‘জি’

নিউজিল্যান্ড–মিসর

ভ্যাঙ্কুভার

সকাল ৭টা

জুন ২২

গ্রুপ ‘জে’

আর্জেন্টিনা–অস্ট্রিয়া

ডালাস

রাত ১১টা

জুন ২২

গ্রুপ ‘আই’

ফ্রান্স–ইরাক

ফিলাডেলফিয়া

রাত ৩টা

জুন ২৩

গ্রুপ ‘আই’

নরওয়ে–সেনেগাল

নিউইয়র্ক–নিউজার্সি

সকাল ৬টা

জুন ২৩

গ্রুপ ‘জে’

জর্ডান–আলজেরিয়া

সান ফ্রান্সিসকো

সকাল ৯টা

জুন ২৩

গ্রুপ ‘কে’

পর্তুগাল–উজবেকিস্তান

হিউস্টন

রাত ১১টা

জুন ২৩

গ্রুপ ‘এল’

ইংল্যান্ড–ঘানা

বোস্টন

রাত ২টা

জুন ২৪

গ্রুপ ‘এল’

পানামা–ক্রোয়েশিয়া

টরন্টো

ভোর ৫টা

জুন ২৪

গ্রুপ ‘কে’

কলম্বিয়া–গণপ্রজাতন্ত্রী কঙ্গো

গুয়াদালাহারা

সকাল ৮টা

জুন ২৪

গ্রুপ ‘বি’

কানাডা–সুইজারল্যান্ড

ভ্যাঙ্কুভার

রাত ১টা

জুন ২৪

গ্রুপ ‘বি’

বসনিয়া–কাতার

সিয়াটল

রাত ১টা

জুন ২৫

গ্রুপ ‘সি’

স্কটল্যান্ড–ব্রাজিল

মায়ামি

ভোর ৪টা

জুন ২৫

গ্রুপ ‘সি’

মরক্কো–হাইতি

আটলান্টা

ভোর ৪টা

জুন ২৫

গ্রুপ ‘এ’

মেক্সিকো–চেক প্রজাতন্ত্র

মেক্সিকো সিটি

সকাল ৭টা

জুন ২৫

গ্রুপ ‘এ’

দক্ষিণ কোরিয়া–দক্ষিণ আফ্রিকা

মন্তেরেই

সকাল ৭টা

জুন ২৫

গ্রুপ ‘ই’

ইকুয়েডর–জার্মানি

নিউইয়র্ক–নিউজার্সি

রাত

জুন ২৫

গ্রুপ ‘ই’

কুরাসাও–আইভরিকোস্ট

ফিলাডেলফিয়া

রাত ২টা

জুন ২৬

গ্রুপ ‘এফ’

জাপান–সুইডেন

ডালাস

ভোর ৫টা

জুন ২৬

গ্রুপ ‘এফ’

তিউনিসিয়া–নেদারল্যান্ডস

কানসাস সিটি

ভোর ৫টা

জুন ২৬

গ্রুপ ‘ডি’

যুক্তরাষ্ট্র–তুরস্ক

লস অ্যাঞ্জেলেস

সকাল ৮টা

জুন ২৬

গ্রুপ ‘ডি’

প্যারাগুয়ে–অস্ট্রেলিয়া

সান ফ্রান্সিসকো

সকাল ৮টা

জুন ২৬

গ্রুপ ‘আই’

নরওয়ে–ফ্রান্স

বোস্টন

রাত ১টা

জুন ২৬

গ্রুপ ‘আই’

সেনেগাল–ইরাক

টরন্টো

রাত ১টা

জুন ২৭

গ্রুপ ‘এইচ’

উরুগুয়ে–স্পেন

গুয়াদালাহারা

সকাল ৬টা

জুন ২৭

গ্রুপ ‘এইচ’

কেপ ভার্দে–সৌদি আরব

হিউস্টন

সকাল ৬টা

জুন ২৭

গ্রুপ ‘জি’

নিউজিল্যান্ড–বেলজিয়াম

ভ্যাঙ্কুভার

সকাল ৯টা

জুন ২৭

গ্রুপ ‘জি’

মিসর–ইরান

সিয়াটল

সকাল ৯টা

জুন ২৭

গ্রুপ ‘এল’

পানামা–ইংল্যান্ড

নিউইয়র্ক–নিউজার্সি

রাত ৩টা

জুন ২৭

গ্রুপ ‘এল’

ক্রোয়েশিয়া–ঘানা

ফিলাডেলফিয়া

রাত ৩টা

জুন ২৮

গ্রুপ ‘কে’

কলম্বিয়া–পর্তুগাল

মায়ামি

ভোর ৫–৩০ মি.

জুন ২৮

গ্রুপ ‘কে’

গণপ্রজাতন্ত্রী কঙ্গো–উজবেকিস্তান

আটলান্টা

ভোর ৫–৩০ মি.

জুন ২৮

গ্রুপ ‘জে’

জর্ডান–আর্জেন্টিনা

ডালাস

সকাল ৮টা

জুন ২৮

গ্রুপ ‘জে’

আলজেরিয়া–অস্ট্রিয়া

কানসাস সিটি

সকাল ৮টা

 

দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২)

তারিখ

ম্যাচ নং

ম্যাচ

ভেন্যু

বাংলাদেশ সময়

২৮ জুন

ম্যাচ ৭৩

২–বি২

লস অ্যাঞ্জেলেস

রাত ১টা

২৯ জুন

ম্যাচ ৭৬

সি১–এফ২

হিউস্টন

রাত ১১টা

২৯ জুন

ম্যাচ ৭৪

ই১–এ/বি/সি/ডি/এফ–

বোস্টন

রাত ২–৩০ মি.

৩০ জুন

ম্যাচ ৭৫

এফ১–সি২

মন্তেরেই

সকাল ৭টা

৩০ জুন

ম্যাচ ৭৮

ই২–আই২

ডালাস

রাত ১১টা

৩০ জুন

ম্যাচ ৭৭

আই১–সি/ডি/এফ/জি/এইচ–

নিউইয়র্ক–নিউজার্সি

রাত ৩টা

জুলাই

ম্যাচ ৭৯

এ১–সি/ই/এফ/এইচ/আই–

মেক্সিকো সিটি

সকাল ৭টা

জুলাই

ম্যাচ ৮০

এল১–ই/এইচ/আই/জে/কে–

আটলান্টা

রাত ১০টা

জুলাই

ম্যাচ ৮২

জি১–এ/ই/এইচ/আই/জে–

সিয়াটল

রাত ২টা

জুলাই

ম্যাচ ৮১

ডি১–বি/ই/এফ/আই/জে–

সান ফ্রান্সিসকো

সকাল ৬টা

জুলাই

ম্যাচ ৮৪

এইচ১–জে২

লস অ্যাঞ্জেলেস

রাত ১টা

জুলাই

ম্যাচ ৮৩

কে২–এল২

টরন্টো

ভোর ৫টা

জুলাই

ম্যাচ ৮৫

বি১–ই/এফ/জি/আই/জে–

ভ্যাঙ্কুভার

সকাল ৯টা

জুলাই

ম্যাচ ৮৮

ডি২–জি২

ডালাস

রাত ১২টা

জুলাই

ম্যাচ ৮৬

জে১–এইচ২

মায়ামি

ভোর ৪টা

জুলাই

ম্যাচ ৮৭

কে১–ডি/ই/আই/জে/এল–

কানসাস

সকাল ৭–৩০ মি.

 

তৃতীয় রাউন্ড (শেষ ১৬)

তারিখ

ম্যাচ নং

ম্যাচ

ভেন্যু

বাংলাদেশ সময়

জুলাই

ম্যাচ ৯০

জয়ী ম্যাচ ৭৩–জয়ী ম্যাচ ৭৫

হিউস্টন

রাত ১১টা

জুলাই

ম্যাচ ৮৯

জয়ী ম্যাচ ৭৪–জয়ী ম্যাচ ৭৭

ফিলাডেলফিয়া

রাত ৩টা

জুলাই

ম্যাচ ৯১

জয়ী ম্যাচ ৭৬–জয়ী ম্যাচ ৭৮

নিউইয়র্ক/নিউজার্সি

রাত ২টা

জুলাই

ম্যাচ ৯২

জয়ী ম্যাচ ৭৯–জয়ী ম্যাচ ৮০

মেক্সিকো সিটি

সকাল ৬টা

জুলাই

ম্যাচ ৯৩

জয়ী ম্যাচ ৮৩–জয়ী ম্যাচ ৮৪

ডালাস

রাত ১টা

জুলাই

ম্যাচ ৯৪

জয়ী ম্যাচ ৮১–জয়ী ম্যাচ ৮২

সিয়াটল

সকাল ৬টা

জুলাই

ম্যাচ ৯৫

জয়ী ম্যাচ ৮৬–জয়ী ম্যাচ ৮৮

আটলান্টা

রাত ১০টা

জুলাই

ম্যাচ ৯৬

জয়ী ম্যাচ ৮৫–জয়ী ম্যাচ ৮৭

ভ্যাঙ্কুভার

রাত ২টা

 

কোয়ার্টার ফাইনাল

তারিখ

ম্যাচ নং

ম্যাচ

ভেন্যু

বাংলাদেশ সময়

জুলাই

ম্যাচ ৯৭

জয়ী ম্যাচ ৮৯–জয়ী ম্যাচ ৯০

বোস্টন

রাত ২টা

১০ জুলাই

ম্যাচ ৯৮

জয়ী ম্যাচ ৯৩–জয়ী ম্যাচ ৯৪

লস অ্যাঞ্জেলেস

রাত ১১টা

১১ জুলাই

ম্যাচ ৯৯

জয়ী ম্যাচ ৯১–জয়ী ম্যাচ ৯২

মায়ামি

রাত ৩টা

১২ জুলাই

ম্যাচ ১০০

জয়ী ম্যাচ ৯৫–জয়ী ম্যাচ ৯৬

কানসাস

সকাল ৭টা

 

সেমিফাইনাল

তারিখ

ম্যাচ নং

ম্যাচ

ভেন্যু

বাংলাদেশ সময়

১৪ জুলাই

ম্যাচ ১০১

জয়ী ম্যাচ ৯৭–জয়ী ম্যাচ ৯৮

ডালাস

রাত ১টা

১৫ জুলাই

ম্যাচ ১০২

জয়ী ম্যাচ ৯৯–জয়ী ম্যাচ ১০০

আটলান্টা

রাত ১টা

 

তৃতীয় স্থান নির্ধারণী

তারিখ

ম্যাচ নং

ম্যাচ

ভেন্যু

বাংলাদেশ সময়

১৮ জুলাই

ম্যাচ ১০৩

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

মায়ামি

রাত ৩টা

ফাইনাল

তারিখ

ম্যাচ নং

ম্যাচ

ভেন্যু

বাংলাদেশ সময়

১৯ জুলাই

ম্যাচ ১০৪

ফাইনাল

নিউইয়র্ক–নিউজার্সি

রাত ১টা