জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে বোর্ড ভেঙে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে আর নেই আমিনুল ইসলাম বুলবুল। তবে বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন। এর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গেম ডেভেলপমেন্ট বিভাগে দায়িত্ব পালন করেছেন।
বিসিবি থেকে বিদায়ের পর তাঁর পরবর্তী পরিকল্পনা কী-এ নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সাক্ষাৎকারে বুলবুল জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলে একটি বড় চাকরির সুযোগ ছিল তাঁর সামনে। তবে সেটি শেষ পর্যন্ত আর হয়নি। তাঁর ভাষায়, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলে একটি বড় সুযোগ এসেছিল। কিন্তু দুটি বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। ফলে সেটি আর হচ্ছে না।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আপাতত তিনি গবেষণামূলক কাজে যুক্ত হতে চান। বিশেষ করে ক্রিকেটে ‘উচ্চতর চেতনা’ এবং ‘মনোযোগ ও মানসিক স্থিরতা’ নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।
তিনি আরও বলেন, “আমি এখন আপাতত হয়তো একটি গবেষণা দলে কাজ করব। উচ্চতর চেতনা নিয়ে, ক্রিকেটে মনোযোগ ও মানসিক স্থিরতা নিয়ে গবেষণায় যুক্ত হব। অনেক কাজ করেছি, এখন আল্লাহ যা লিখেছেন সেটাই হবে। আমি ভাগ্যের ওপর ভরসা রাখি। গবেষণা করব, বই লিখব। সেখানে বিসিবি সভাপতির অভিজ্ঞতাও বড় করে থাকবে। এতদিন যাদের সময় দিতে পারিনি, সেই পরিবারের কাছেও ফিরতে চাই।”
দীর্ঘদিন ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে পরিবারকে সময় দিতে পারেননি বলেও উল্লেখ করেন বুলবুল। ভবিষ্যতে সেই ঘাটতি পূরণ করতে চান তিনি।
উল্লেখ্য, বুলবুলের পরিবার বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছে। শিগগিরই তাঁর সেখানে ফিরে যাওয়ার কথা রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!