ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি জানিয়েছে যে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বর্তমান ডিজাইন ব্যবহারকারীদের মধ্যে আসক্তি তৈরির ঝুঁকি তৈরি করছে এবং এটি ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘন করেছে। কমিশন মনে করছে, অ্যাপের কিছু ফিচার ব্যবহারকারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শিশু ও সংবেদনশীল প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে।
টিকটকের ব্যবহারকারীর সংখ্যা বিশ্বজুড়ে ১০০ কোটি ছাড়িয়েছে। ইইউয়ের তদন্তে দেখা গেছে যে ‘ইনফিনিট স্ক্রল’, অটোপ্লে ভিডিও এবং পারসোনালাইজড অ্যালগরিদমের মতো ফিচার ব্যবহারকারীদের অজান্তেই দীর্ঘ সময় অ্যাপে যুক্ত রাখে। এই প্রক্রিয়ায় ব্যবহারকারীরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ‘অটোপাইলট’ মোডে চলে যায়।
কমিশন এখন টিকটকের নকশায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে:
• ইনফিনিট স্ক্রল ও অন্যান্য আসক্তিমূলক ফিচার সীমিত করা
• রাতের সময় কার্যকর ‘স্ক্রিন টাইম ব্রেক’ চালু করা
• কনটেন্ট সাজানোর অ্যালগরিদম পুনর্বিন্যাস করা
ইইউ আশা করছে, এই পরিবর্তনগুলো টিকটক ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্যকর অভিজ্ঞতা নিশ্চিত করবে এবং ডিজিটাল সেবার নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করবে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!