প্রযুক্তি জগতে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছে এ্যাপেল ইঙ্ক। প্রতিষ্ঠানটি তাদের সাশ্রয়ী স্মার্টফোন সিরিজে ‘আইফোন ১৭ই’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সংস্থাটির খ্যাতিমান প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরমান দাবি করেছেন, নতুন মডেলটি ‘অতি শিগগিরই’ বিশ্ববাজারে অবমুক্ত করা হতে পারে।
সাধারণত অ্যাপল বছরের শুরুর দিকেই তাদের সাশ্রয়ী সংস্করণ বাজারে আনে। গত ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি উন্মোচিত হয়েছিল আইফোন ১৬ই। সেই ধারাবাহিকতায় চলতি ফেব্রুয়ারিতেই আইফোন ১৭ই বাজারে আসতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
নতুন মডেলের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর উন্নত হার্ডওয়্যার। গুঞ্জন রয়েছে, এতে অ্যাপলের সর্বাধুনিক ‘এ১৯’ চিপ ব্যবহার করা হবে, যা ডিভাইসের গতি ও কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এবার যুক্ত হতে পারে ‘ম্যাগসেফ’ ওয়্যারলেস চার্জিং সুবিধা- যা আগের সংস্করণে ছিল না।
এ ছাড়া গারম্যান ইঙ্গিত দিয়েছেন, ফোনটিতে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপ ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন আনা হতে পারে।
প্রযুক্তিপ্রেমীদের জন্য স্বস্তির বিষয় হলো, নতুন ফিচার যুক্ত হলেও ডিভাইসটির দাম আগের মডেলের মতো ৫৯৯ ডলারই রাখা হতে পারে। তবে স্ক্রিন ডিজাইন নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আগের সংস্করণে পুরোনো নচ ডিজাইন থাকলেও নতুন মডেলে ‘ডাইনামিক আইল্যান্ড’ যুক্ত হতে পারে- এমন গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি গারম্যান।
বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল অ্যাপলের জন্য অত্যন্ত ব্যস্ত একটি বছর হতে যাচ্ছে। আইফোন ১৭ই দিয়ে বছর শুরু হলেও পরবর্তীতে ওএলইডি ডিসপ্লেসংবলিত আইপ্যাড মিনি, নতুন আইপ্যাড এয়ার এবং শক্তিশালী ‘এম৫’ চিপযুক্ত ম্যাকবুক এয়ার উন্মোচনের সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং ম্যাক স্টুডিওর নতুন সংস্করণও বাজারে আসতে পারে।
এখন বিশ্বজুড়ে অ্যাপলপ্রেমীরা অপেক্ষা করছেন প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণার।
সূত্র: ব্লুমবার্গ
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!