জুলাই গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানকে জামিন দিয়েছে স্থানীয় আদালত। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিতি করেছেন মাহাদী হাসানের আইনজীবী এম এ মজিদ।
এর আগে সকাল ৮টায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আবদুল মান্নানের আদালতে পাঠায়। পুলিশের দায়িত্বপালনে বাঁধা দেওয়ার অভিযোগে মাহাদীকে গ্রেফতার দেখানো হয়।
এদিকে মাহাদীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
শনিবার রাত পৌনে ৮টায় হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহাদীকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। ঘটনা জানাজানি হবার পরই দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!