পঞ্চগড়ে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
পঞ্চগড়ে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।   ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

ভোর থেকেই জেলার গ্রাম ও শহরের সড়ক-মহাসড়কে ঘন  কুয়াশায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। হেডলাইট জ্বালিয়ে চালকদের ধীরগতিতে যানবাহন চালাতে দেখা গেছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। জেলার টানা শীত ও কুয়াশার প্রভাবে  চরম সংকটে পড়েছেন বিভিন্ন এলাকার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কনকনে শীতের কারণে অনেকেই ভোরে কাজে বের হতে পারছেন না। শীত নিবারণের জন্য  অনেকে গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে আগুন পোহাতে দেখা গেছে অনেককে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

দিনাজপুরে আজ (০৯-০১-২০২৬)  সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । এসময়  বাতাসের আদ্রতা ৯২ শতাংশ।

এছাড়াও, রংপুর বিভাগসহ দেশের অন্যান্য কয়েকটি স্থানের সকাল ৬ টার তাপমাত্রা হলো : তেতুলিয়া (পঞ্চগড়) ৬.৯ ;  সৈয়দপুর ৯.৪ ; রংপুর ১০.০ ; রাজারহাট (কুড়িগ্রাম) ৯.০, ডিমলা (নীলফামারী) ৯.০ ডিগ্রি সেলসিয়াস,বদলগাছি (নওগাঁ) ৯.৩ ; বগুড়া ১০.৩ ; রাজশাহী ১০.০ ; ঈশ্বরদী (পাবনা) ৯.০ ; চুয়াডাঙ্গা ৯.০ ; যশোর ৯.৬ এবং শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।

আবহাওয়া অধিদপ্তর জানায়  শৈত্যপ্রবাহ চলতে পারে আরও অন্তত দুই দিন। অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি চার জেলা নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ।