ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতের ৬ কর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার প্রচারণার জন্য এলাকায় ঘুরছিলেন। তখন বিএনপির কিছু কর্মী তাদের বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি কর্মীরা হামলা চালায়।
হামলায় আহত হয়েছেন আব্দুল হালিম, ফয়জুল্লাহ, তানজিল, রাতুলসহ আরও দুজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!