নির্বাচন
পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে এসআইএফ-৫।   ছবি: আরটিএনএন

রাজশাহীতে একটি বিদেশি রিভলবার একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান ও ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে এসআইএফ-৫। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টায় মহানগরীর শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এসআইএফ-৫ সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এসআইএফ জানিয়েছে, উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহমখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।