সংঘর্ষ
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ অন্যান্যদের উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ।   ছবি: আরটিএনএন

ঢাকায় যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ আন্দোলনে আহত রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ অন্যান্যদের উপর হামলার বিচারের দাবিতে রাজশাহীর তালাইমারী মোড়ে বিক্ষোভ করেছে ছাত্রজনতা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় নগরীর বিভিন্ন জায়গা থেকে জনতা এসে যুক্ত হন বিক্ষোভে। 

এসময় বিক্ষোভকারীরা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দালালে পরিণিত হয়েছে। বিপ্লবীদের উপর পিটুয়া বাহিনী ছেড়ে দিয়ে তামাশা দেখছে। অতিসত্বর এ হামলার বিচার এবং হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।