চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দিনদুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস সহকারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম হারুন অর রশিদ (৩৮)। তিনি উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে ও হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।
আহত হারুন অর রশিদ জানান, সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে তিনি নাস্তা করতে বের হন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে হঠাৎ দুই ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় হারুন আর রশিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের দুটি টিম কাজ করছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!