নরসিংদীর শিবপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা মোগল বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
আহত আবু সাইদ মোগল (৭০) মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি শিবপুরের ষাশপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি।
আবু সাইদ মোগলের মেয়ে রোকেয়া লিপি বলেন, ‘প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে লিপি ওই জমিতে গেলে স্বপন মোগল এসে বাধা দেন এবং তাকে মারধর শুরু করেন।’
লিপির চিৎকারে তার বাবা আবু সাইদ ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে সাইদ মোগলের দুই পায়ের রগ কেটে ফেলেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার রাতে আবু সাইদ মোগল হাসপাতালে মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষ স্বপন মোগল ও তার ভাই কিরণ মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহতের স্বজনরা থানায় অভিযোগ করেছেন। পরে শুক্রবার রাতে প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!