নারায়ণগঞ্জ, কুপিয়ে হত্যা
মুক্তির ঘণ্টাখানেক পর মো. ইমনকে হত্যা করা হয়।   ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সময় সোমবার রাত প্রায় ৯টা, শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।

নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। তার বাবা অভিযোগ করেছেন, জামিনে মুক্তির পর এক ঘণ্টার মধ্যে ফেরদৌস নামে এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায় এবং সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেন। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে ইমন পাশের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও সন্ত্রাসীরা তাকে ধরে ফেলে। পরে ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমনের বাবা ওমর খৈয়ামের অভিযোগ, সেখানে ফেরদৌস তাঁর ছেলেকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেন। তাঁরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। প্রাণ বাঁচাতে ইমন দৌড়ে পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ফেলে রেখে যান। পরে তাঁকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, ইমন ডাকাতি চেষ্টা ও মাদক মামলায় কারাগারে ছিলেন। ঘটনার সঙ্গে হৃদয়সহ আরও কয়েকজন জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। পুলিশ অভিযান চালাচ্ছে এবং ঘটনার পরিস্কার তথ্য সংগ্রহ করছে।