রাজশাহী দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাষীর প্রায় দুই বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বরজের পান পুড়ে ছায় হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- অগ্নিকাণ্ডের সময় এলাকার মসজিদে এশার নামজ শেষে তারাবির নামজও শেষ পর্যায়ে। এসময় স্থানীয় লোকজনের আগুন- আগুন আত্মচিৎকারে সবাই এসে দেখে পানের বরজে আগুন জ্বলছে। এতে যে যার মতো করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এসময় ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আসায় তারা ফিরে যায়। এ আগুনে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা ও পারিলা গ্রামের গোলাম নবী ১৮ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন- ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বলা যাচ্ছে না-কিভাবে আগুন লেগেছে পানের বরজে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!