রাজশাহীর চারঘাটে বিএনপির দুপক্ষের বিরোধের জেরে হামলায় এক কর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়ার বাসিন্দা ও মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য এবং স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের অনুসারী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর গ্রামে একটি জালসা ও মাহফিল আয়োজনের বিষয় নিয়ে মসজিদে আলোচনা হয়। সেখানে প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এক পক্ষ জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার পক্ষে মত দেয়। অন্যদিকে নিহত এরশাদ আলীসহ আরেক পক্ষ স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় এবং আলোচনা ভেস্তে যায়।
পরে রাত নয়টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীর পথরোধ করা হয় বলে অভিযোগ রয়েছে। আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি তাঁকে লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। এতে এরশাদ আলী মারা গেছেন। মরদেহ থানায় রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!