কক্সবাজারের টেকনাফ-এ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব সদস্যরা। এ সময় উত্তেজিত জনতা র্যাবের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় অন্তত সাতজন র্যাব সদস্য আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নাজিরপাড়া মাঠ এলাকায় একটি ইফতার মাহফিল থেকে ফরিদুল আলম (৩৮) নামের ওই নেতাকে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর র্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সোহেল রানা জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট অভিযানে গেলে একদল লোক র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীরা র্যাবের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে তিনিসহ সাতজন সদস্য আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসক দেবাশীষ জানান, রাত সাড়ে ৮টার দিকে আহত সাতজন র্যাব সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন—মোহাম্মদ ইলিয়াছ, সাইফুল ইসলাম, খালিদ হোসেন, বেলাল হোসেন, সোহেল মিয়া, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ কামরুল। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানা-এর অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নাজিরপাড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তারের পর পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেপ্তার ফরিদুলকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!