বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টায় হাসপাতালের পঞ্চম তলার বারান্দায় থাকা ফোম ও বালিশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা ছোটাছুটি শুরু করেন।
এ ঘটনায় অভিযোগ উঠেছে যে, অক্সিজেন সংকটের কারণে দুজন রোগী মারা গেছেন। তারা হলেন বরিশাল সদর উপজেলার বারোজ্যৈর হাট এলাকার আবুল হোসেন হাওলাদার এবং পটুয়াখালী সদর উপজেলার আতাউর রহমান। স্বজনদের দাবি, সময়মতো অক্সিজেন সরবরাহ না পাওয়ায় তারা মারা গেছেন।
এছাড়া, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, রাত ১১টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। হাসপাতালের পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডের পেছনের একটি বারান্দায় থাকা ফোম ও বালিশে আগুন লেগে পুরো ওয়ার্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে জানা যাবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ঘটনার বিষয়ে তদন্ত এবং একটি কমিটি গঠন করা হবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে যে, এই ঘটনায় কোনো রোগীর হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, ফায়ার সার্ভিসের সদস্যরা আরো জানিয়েছে যে, হাসপাতালে অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে এবং সকল ধোঁয়া দ্রুত বের করে দেওয়া হয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!