ঈদ উপহার
জয়পুরহাটে জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাইদ প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করছেন।   ছবি: আরটিএনএন

জয়পুরহাট-১ আসনে সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাইদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দ ১০ লক্ষ টাকার নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করেছেন। 

বুধবার (১৮মার্চ) সদর উপজেলার ঈদ উপহার ও নগদ অর্থ তালিমুল ইসলাম একাডেমীতে এবং পাঁচবিবি উপজেলার ঈদ উপহার ও নগদ অর্থ পাঁচবিবি ডিগ্রী কলেজে প্রদান করা হয়েছে। 

জানা যায়, জয়পুরহাট জেলার সদর উপজেলায় ৬ লক্ষ ও পাঁচবিবি উপজেলায় ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এ নিয়ে মোট বরাদ্দকৃত ১০ লক্ষ নগদ অর্থ ৫০০শত পরিবারের (২হাজার জন প্রতি) মাঝে বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিগণ জানান, "ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সহায়তার উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এবং আমরা তা সর্বোচ্চ স্বচ্ছতার দ্বারা জনগণের মাঝে পৌঁছিয়ে দিচ্ছি।"

বিতরণকালে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য (এমপি) বলেন, " সরকারের থেকে প্রাপ্ত এ অনুদানের হক একমাত্র সাধারণ জনগণের। আমরা জনগণের হক জনগণের কাছে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে বুঝিয়ে দিতে বদ্ধপরিকর। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান ও সন্তোষ প্রকাশ করেন।