পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার ভিত্তিক সংগঠন "পবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের" ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে । সংগঠনের লক্ষ্য ও কার্যক্রমকে আরও গতিশীল করতে একঝাঁক মেধাবী ও দক্ষ তরুণকে এই নতুন কমিটিতে স্থলাভিষিক্ত করা হয়েছে।
কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আশাব মাহির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শাহরিয়ার । কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দুজন মোহাম্মদ বিন ছালাম এবং প্রান্ত চন্দ্র দে । হেড অফ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন মো. তাসদিদ হাসান।
নতুন এই কমিটি ঘোষণার পর ক্লাবের সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
নবনির্বাচিত সভাপতি আশাব মাহির বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য গর্বের পাশাপাশি বড় একটি দায়িত্ব। আমি চাই ক্লাবটি এমন একটি প্ল্যাটফর্ম হোক, যেখানে শিক্ষার্থীরা বাস্তব দক্ষতা অর্জন করে আত্মবিশ্বাসের সাথে নিজেদের ক্যারিয়ার গড়তে পারে। সবার সহযোগিতায় ক্লাবকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে কাজ করে যেতে চাই।
নির্বাচিত সাধারণ সম্পাদক শাহরিয়ার বলেন - পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা এবং পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমাদের দায়িত্ব হলো ক্লাবের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা, নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা এবং শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে তারা নিজেদের যোগ্যতা ও সম্ভাবনাকে সর্বোচ্চভাবে বিকশিত করতে পারে।
সংশ্লিষ্টরা আশা করছেন, মাহির, মোহাম্মদ, প্রান্ত, শাহরিয়ার ও তাসদিদের এই সম্মিলিত নেতৃত্বে পবিপ্রবি ক্যারিয়ার ক্লাব সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!