কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাবাইতারী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস এস দারুল খইর মাদ্রাসা-এর উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান এবং ২০২৪ ইং সনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮মার্চ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের সম্মাননা স্বরূপ আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ২০২৪ সালের বিভিন্ন পর্যায়ে বৃত্তি অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম সুজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সম্মানিত আমীর জনাব, মাওলানা মোঃ আব্দুল মালেক। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ, আলেম-উলামা, সুধীজন ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে কোরআনের হাফেজদের মর্যাদা ও গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় সমানভাবে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত সকলেই অংশগ্রহণ করেন। ইফতারের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পুরো আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ও আন্তরিকতা লক্ষ্য করা যায়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!