কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা, কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, বাস-ট্রেন, এক্সিডেন্ট,
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের পর এলাকার লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখছে।   ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহত ১২ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। 

রোববার (২২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো: রেজা হাসান।

জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন এবংকুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার ।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন। 

ধাক্কায় বাসটিকে সামনে আটকে অন্তত ৫০০ মিটার পর্যন্ত দূরে নিয়ে যায় ট্রেনটি। এ ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে রোববার (২২ মার্চ) সকাল হতে কুমিল্লা-চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু হয়েছে।

এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দূর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

আরবিএ/আরটিএনএন