রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে তার নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন সহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এটি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা পাবনা সফর।
তার সফর উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে নিরাপত্তা ব্যবস্থা।
আগামী দিনের কর্মসূচি:
২৯ মার্চ (রবিবার):
সকাল ১১:১০ টায় রাষ্ট্রপতি পাবনা সদর গোরস্থান আরিফপুরে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। সন্ধ্যা ৭:০০ টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। রাত ৮:১০ টায় সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।
৩০ মার্চ (সোমবার):
সকাল ১১:০০ টায় রাষ্ট্রপতি সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭:০০ টায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন। রাত ৯:০০ টায় সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।
৩১ মার্চ (মঙ্গলবার):
বেলা ১১:৪০ টায় সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২:০০ টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!